Home / উদ্যোগ / ‘টেকসই উন্নয়নে পর্যটন শিল্প বিকাশের গুরুত্ব দিতে হবে’
kamal+minister+acnec+mbd

‘টেকসই উন্নয়নে পর্যটন শিল্প বিকাশের গুরুত্ব দিতে হবে’

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৬ এপ্রিল ২০১৮ । ০৩ বৈশাখ ১৪২৪

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে পর্যটন শিল্পের বিকাশের বিশেষ গুরুত্ব দিতে হবে।

রোববার পরিকল্পনা বিভাগের আওতায় সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের দু’টি গবেষণা ফলাফল সংক্রান্ত কর্মশালায় তিনি এ কথা বলেন। সংবাদ বাসস-এর।

mustofa-kamal

মুস্তফা কামাল আরো বলেন, মানুষের হাতে টাকা হলেই এক দেশ থেকে আরেক দেশে বেরিয়ে পড়ে, এটা মানুষের সহজাত প্রবৃত্তি। শুধু এই পর্যটন শিল্পকে কাজে লাগিয়েই নেপাল অনেক বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করছে। তাহলে বাংলাদেশ পারবে না কেন।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব মোঃ জিয়াউল ইসলাম, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইমইডি) সচিব মো. মফিজুল ইসলামসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে প্রধান তিনটি হচ্ছে পর্যটন, তথ্য ও প্রযুক্তি এবং স্বাস্থ্য সেবা। এসব খাতে উন্নতি করার মাধ্যমে অর্থনীতি টেকসই করা সম্ভব।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.