
মাস্টারি বিডি ডটকম ।
আন্তর্জাতিক । ২৪ এপ্রিল ২০১৮ । ১১ বৈশাখ ১৪২৪
কানাডার টরেন্টো শহরে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। এ ঘটনার পর পরই টরেন্টোতে পুলিশ ও উদ্ধারকারী দল তৎপর হয়ে পড়ে। খবর এএফপি’র।
স্থানীয় সময় দুপুর দেড়টার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টা) দিকে কর্মব্যস্ত টরেন্টোর ইয়োনগি সড়কে এ ঘটনা ঘটে।

গাড়িচালককে আটক করেছে পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। সাদা রঙের ভাড়া করা ওই গাড়ির চালক ঠিক কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে তা এখনো জানা যায়নি।
একজন প্রত্যক্ষদর্শী ঘটনাস্থলে চারটি মরদেহ পড়ে থাকতে দেখেছেন বলে জানান।
এ ঘটনার পর আশেপাশের সড়ক ও রেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম