Home / উৎসব ও সংস্কৃতি / জঙ্গিবাদের বিরুদ্ধে যথাযথ প্রযুক্তি ব্যবহার করতে প্রকৌশলীদের প্রতি ইনুর আহবান
hasanulhoqueinuministerbuetfunctionmbd

জঙ্গিবাদের বিরুদ্ধে যথাযথ প্রযুক্তি ব্যবহার করতে প্রকৌশলীদের প্রতি ইনুর আহবান

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৭ জানুয়ারি ২০১৭ । ২৪ পৌষ ১৪২৩

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রকৌশলীদের উচিত যথাযথ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে আত্মনিয়োগ করা।

শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) খেলার মাঠে বুয়েট এ্যালামনাই উৎসবে তথ্যমন্ত্রী একথা বলেন। সংবাদ বাসস-এর।

বিশ্ববিদ্যালয়ের একজন এ্যালামনাস ইনু বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রকৌশলী ও স্থপতিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিৎ।

তথ্যমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অধ্যাপক আবদুল্লাহ আল সাইদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ড. জামিলুর রেজা চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে বুয়েটের উপাচার্য ড. সাইফুল ইসলাম এবং বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রবাসী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.