Home / উৎসব ও সংস্কৃতি / গ্রিন ইউনিভার্সিটিতে ‘কোথায় আমার স্বাধীনতা’
drama+green+univercity+mbd-3

গ্রিন ইউনিভার্সিটিতে ‘কোথায় আমার স্বাধীনতা’

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
সংস্কৃতি প্রতিবেদন । ১৯ ডিসেম্বর ২০১৮ । ০৫ পৌষ ১৪২৫

মহান বিজয়ের মাস উপলক্ষে মঞ্চস্থ হলো মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ‘কোথায় আমার স্বাধীনতা।’
রাজধানীর গ্রীন ইউনিভার্সিটি ক্যাম্পাসে মঙ্গলবার মঞ্চস্থ হয় নাটকটি। নাটকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টির ছাত্র-ছাত্রীরা অভিনয় করেন।

drama+green+univercity+mbd-ok-2

নাটক মঞ্চায়ন উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনাসভা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব ও রিডিং ক্লাবে আয়োজিত এ নাট্যানুষ্ঠান বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপভোগ করেন।
drama+green+univercity+mbd-okআলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. পারভেজ আহমেদ আলোচনায় অংশ নেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.