মাস্টারি বিডি ডটকম । শেখ নজরুল
ঢাকা । ২৮ অক্টোবর ২০১৭ । ১৩ কার্তিক ১৪২৪
উদীচী শিল্পীগোষ্ঠী পদার্পণ করছে গৌরবের ৫০ বছরে
২৯ অক্টোবর বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ৫০তম বছরে পদার্পণ করছে। দীর্ঘ লড়াই সংগ্রামের পথ পরিক্রমা অতিক্রম করে সংগঠনটি ৪৯তম প্রতিষ্ঠবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী পদাপর্ণ উৎসব উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, প্রবীণ কৃষকনেতা কাজী সোহরাব হোসেন আগামীকাল বিকেল ৪টায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করবেন।
তিনি বলেন, শিল্পী আনোয়ার হোসেন, আখতার হুসেন, মাহফুজা খানম, আবেদ খান, অধ্যাপক নিরঞ্জন অধিকারী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেবেন। এছাড়া দেশের অগ্রণী শিল্পীবৃন্দ, সংগঠকগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উৎসবে উপস্থিত থাকবেন।
জামসেদ জানান, সকল জেলা ও শাখায় শোভাযাত্রা, পুনর্মিলনী, আলোচনাসহ উদীচীর বন্ধুদের পরিবেশনায় সঙ্গীত, নৃত্য, আবৃত্তির পাশাপাশি থাকবে দেশের খ্যাতনামা গণসঙ্গীত দল ও বিশিষ্ট শিল্পীদের পরিবেশনা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম