Home / অপরাধ / গাজীপুরে অটোরিকশা চালককে খুনের দায়ে একজনের মৃত্যুদণ্ড
lawjusticembd

গাজীপুরে অটোরিকশা চালককে খুনের দায়ে একজনের মৃত্যুদণ্ড

মাস্টারি বিডি ডটকম
গাজীপুর । ২৫ অক্টোবর ২০১৬ । ১০ কার্তিক ১৪২৩

অটোরিকশা ছিনতাই করে চালককে খুনের মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে গাজীপুরের একটি আদালত।

জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এছাড়া একই ধারায় ১০ হাজার টাকা জরিমানা এবং অপর ধারায় আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডিত রমজান (৩৩) নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর দড়িপাড়ার মোগল মিয়ার ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৪ জুন ভাড়ায় গিয়ে নিখোঁজ হন নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরপাড়া পশ্চিমপাড়ার রতন ভুঁইয়ার ছেলে অটোচালক পারভেজ ভুইয়া।

পরে তার চাচা কিরণ ভুইয়া শিবপুরের দুলালপুর সিএনজি অটোস্ট্যান্ডে গিয়ে সিরিয়াল মাস্টার অরুণসহ কয়েকজনের কাছে জানতে পারেন পারভেজ ভাড়ায় তার অটোটিতে রমজান, মোবারক, বিল্লাল, কাজল ও আকরামকে নিয়ে উত্তর দিকের রাস্তায় চলে যান।

এরপর থেকেই পারভেজ নিখোঁজ হন এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

পরদিন গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরনিলক্ষ্মী এলাকায় তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, এ ঘটনায় পাভেজের চাচা কিরণ ভুইয়া বাদী হয়ে রমজানসহ পাঁচ জনের নাম উল্লেখ করে ১৭ জুন কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন।

রবিউল জানান, ২০১৫ সালের ১১ নভেম্বর সাত জনের নামে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

রায়ে অন্য আসামিদের খালাস দিয়ে রমজানকে সাজা দেয় আদালত। সৌজন্যে : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.