Home / জাতীয় / এক কোটি ত্রিশ লাখ মা উপবৃত্তি পাবেন
upabritti+mbd

এক কোটি ত্রিশ লাখ মা উপবৃত্তি পাবেন

মাস্টারি বিডি ডটকম
মাগুরা । ১৭ ফেব্রুয়ারি ২০১৭ । ০৫ ফাল্গুন ১৪২৩

দেশের প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত শিশুদের ১ কোটি ৩০ লাখ মা উপবৃত্তি পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মার্চ এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম-আল-হোসেন জানিয়েছেন।

আজ শুক্রবার দুপুরে মাগুরা সদর উপজেলার রাউতড়া হৃদয়নাথ স্কুল ও কলেজ অডিটরিয়ামে প্রধান শিক্ষক ও মা সমাবেশে এ তথ্য জানান। সংবাদ বাসস-এর।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণ’ শীর্ষক এই সমাবেশে আকরাম-আল-হোসেন আরো বলেন, মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে এই উপবৃত্তির টাকা মায়েদের কাছে পৌঁছে যাবে। সকল শিশু-কিশোরদের বিদ্যালয় উপস্থিতি নিশ্চিত করতে সরকার এই কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, এ ছাড়া সারা দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার শ্রেণী কক্ষ নির্মাণ করা হবে।

সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন, পিটিআই সুপারিটেন্ডেন্ট বাদল চন্দ্র রায় প্রমুখ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম-আল-হোসেন আরো বলেন, শিশুদের প্রথম শিক্ষক হচ্ছেন ‘মা’। প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতীর ভিত্তি। এই ভিত্তি সুদৃঢ় করতে মেধাবী শিক্ষার্থী তৈরি করতে হবে।

তিনি বলেন, মা ও শিক্ষকসহ সকলে তাদের ভূমিকা সঠিকভাবে পালন করলে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে। উন্নত সমৃদ্ধ ও মেধাসম্পন্ন জাতি গঠনে তৈরি হবে আগামী দিনের নেতৃত্ব। সমাবেশে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও শিক্ষার্থীদের মায়েরা অংশ নেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 90900

কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন …

Leave a Reply

Your email address will not be published.