Home / জাতীয় / ১৫ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান ‘স্বাধীনতা পুরস্কার-২০১৭’র জন্য চূড়ান্তভাবে মনোনীত
sadhinata+podok+mbd

১৫ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান ‘স্বাধীনতা পুরস্কার-২০১৭’র জন্য চূড়ান্তভাবে মনোনীত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৭ ফেব্রুয়ারি ২০১৭ । ০৫ ফাল্গুন ১৪২৩

সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার’-২০১৭ প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয় ।

পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীরবিক্রম আশরাফুল আলম, শহীদ মো. নজমুল হক, মরহুম সৈয়দ মহসিন আলী, শহীদ এন এম নাজমুল আহসান, শহীদ ফয়জুর রহমান আহমেদ ও বাংলাদেশ বিমান বাহিনী ।

চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী, সাহিত্যে বেগম রাবেয়া খাতুন ও মরহুম গোলাম সামদানী কোরায়শী।

সংস্কৃতিতে প্রফেসর ডক্টর এনামুল হক ও ওস্তাদ বজলুর রহমান বাদল। সমাজসেবায় খলিল কাজী ওবিই, গবেষণা ও প্রশিক্ষণে শামসুজ্জামান খান ও অধ্যাপক ড. ললিত মোহন নাথ (প্রয়াত) এবং জনপ্রশাসনে প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ পদক বিতরণ করবেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.