মাস্টারি বিডি ডটকম
ঝালকাঠি । ১৭ ফেব্রুয়ারি ২০১৭ । ০৫ ফাল্গুন ১৪২৩
ইতিহাস ও ঐতিহ্য’র ধারক ঝালকাঠি প্রেসক্লাব। ১৯৬৫ সালের সেই টিনের ছাউনি দেয়া প্রেসক্লাবের ছোট্ট্র ঘরটি এখন সুসজ্জিত ভবন। ঝালকাঠি জেলার উন্নয়ন, সুখ-দুঃখ সব কিছুরই সঙ্গী প্রেসক্লাব। তাই প্রেসক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে সুবর্ণ জয়ন্তী উৎসবের।
আগামীকাল শনিবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ঝালকাঠি প্রেসক্লাব উদযাপন করবে দিনটি। ইতোমধ্যেই এ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে ও গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপন করা হয়েছে বাহারি তোরণ। ব্যাপক আলোকসজ্জা করা হয়েছে প্রেসক্লাব ও তার আশপাশের এলাকায়। খবর বাসস-এর।
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান জানান, সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। উৎসব উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এমপি। সভাপতিত্ব করবেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের দাতা সদস্য অ্যাডভোকেট মন্জিল মোরশেদ।
অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি আব্দুল মান্নান রসুল, জেলা বনিক সমিতির সভাপতি মাহবুব হোসেন।
অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে ১৮ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ৯ টায় প্রেসক্লাব চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ। সন্ধ্যা সাড়ে ৬ টায় থাকবে আধুনিক গানের কিংবদন্তি স্বাধীন বাংলা বেতার শিল্পী সৈয়দ আব্দুল হাদির একক সংগীতানুষ্ঠান।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম