Home / উন্নয়ন / ‘উন্নয়নের মহাসড়কে- অভিবাসীরা সবার আগে’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন
intmygrandaymbd-ok

‘উন্নয়নের মহাসড়কে- অভিবাসীরা সবার আগে’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা। ১৯ ডিসেম্বর ২০১৬ । ০৫ পৌষ ১৪২৩

‘উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে’ এই প্রতিাপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। অভিবাসী কর্মীদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার প্রয়াসে প্রতিবছর ১৮ ডিসেম্বর পালিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস।

এ উপলক্ষে রোববার দিনব্যাপী র‌্যালি, আলোচনা সভা, ২০১৫ সালের জন্য নির্বাচিত সিআইপিগণের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, বিশেষ সুভেনীর প্রকাশ, বির্তক প্রতিযোগিতা, অভিবাসন মেলা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবাসী কর্মীর সাথে শুভেচ্ছা বিনিময় ইত্যাদি অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

এ উপলক্ষে টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার ও জাতীয় দৈনিকসমূহে ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।

জেলা প্রশাসনের মাধ্যমে দেশের সকল জেলা ও উপজেলায় এবং বিদেশে অবস্থিত দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের অংশগ্রহণে এ দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।

ঢাকার ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সাংবাদিকদের শনিবার ব্রিফিং করেন।

ব্রিফিংয়ে বলা হয়, বর্তমানে বিশ্বের ১৬১টি দেশে বাংলাদেশের প্রায় এক কোটির অধিক কর্মী কর্মরত আছেন। দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করার প্রত্যয়ে অভিবাসী কর্মীরা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সে অনবদ্য অবদানকে মূল্যায়ন করাই এ দিবেসের উদ্দেশ্য।

রোববার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯ টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিশেষ অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নূরুল মজিদ হুমায়ুন, এমপি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বিকাল ৩ টায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতেক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

বিকাল সোয়া ৩ টায় ডিবেট ফর ডেমোক্রেসির’র আয়োজনে ‘বাংলাদেশের অর্থনীতি শক্তিশালীকরণে অভিবাসীদের অবদান’ শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠিত হয়। বিভিন্ন বেসরকারী, স্বেচ্ছাসেবী সংগঠন ও আন্তর্জাতিক সংস্থা অভিবাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিপালন করে।-সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.