Home / শিক্ষা / ইবি’তে পিএইচডি সেমিনার
iu+logo+mbd

ইবি’তে পিএইচডি সেমিনার

মাস্টারি বিডি ডটকম
ইবি । ২২ এপ্রিল ২০১৭ । ০৯ বৈশাখ ১৪২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণে টেনেসি উইলিয়াম ও ন্যাথানিয়েল হথর্নের তুলনামূলক আলোচনা’ র্শীষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আয়োজনে বুধবার মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সংবাদ বাসস-এর।

ইংরেজি বিভাগের প্রফেসর ড. সালমা সুলতানার তত্ত্বাবধানে পিএইচডি গবেষক ইউ এইচ রুহিনা জেসমিন সেমিনারে তার গবেষণা সংশ্লিষ্ট দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. হাবিবুর রহমান।

ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. এএইচএম আক্তারুল ইসলামের সভাপতিত্বে ও বিভাগীয় সহকারী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারীর সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রফেসর ড. মো. মামুনুর রহমান।

এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রফেসর ড. মিয়া মো. রাসিদুজ্জামান।

উল্লেখ্য, ইউ এইচ রুহিনা জেসমিন ইবির ইংরেজি বিভাগের অধীনে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে পিএইচডি গবেষণা করছেন। তিনি বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 25 111

১ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা শিক্ষকদের

ঢাকা, বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ মাসস দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের দাবি পূরণ না হলে আগামী …

Leave a Reply

Your email address will not be published.