মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২২ এপ্রিল ২০১৭ । ০৯ বৈশাখ ১৪২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত সঙ্গীতজ্ঞ লাকী আখন্দের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী সঙ্গীতাঙ্গন ও মুক্তিযুদ্ধে লাকী আখন্দের অবদানের কথা স্মরণ করেন। সংবাদ বাসস-এর।
শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
লাকী আখন্দ (৬১) শুক্রবার সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ইন্তেকাল করেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম