Home / ফটো গ্যালারি / ইন্দিরা গান্ধী রূপে বিদ্যা বালান
vidya+balan+indira+gandhi+mbd

ইন্দিরা গান্ধী রূপে বিদ্যা বালান

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ১৩ আগস্ট ২০১৮ । ২৯ শ্রাবণ ১৪২৫

ভারতের অত্যন্ত ক্ষমতাধর সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন নিয়ে তৈরি হচ্ছে একটি ওয়েব সিরিজ। আর এতে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে। সাগরিকা ঘোষের বই ইন্দিরা: ইন্ডিয়া’স মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার অবলম্বনে তৈরি হবে এই ওয়েব সিরিজ। সেখানে ইন্দিরা হবেন বিদ্যা। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানালেন এই বলিউড অভিনেত্রী।

vidya+balan+indira+gandhi+mbd-2

উল্লেখ্য, রনি স্ক্রুওয়ালার সঙ্গে বিদ্যাও এই সিরিজের অন্যতম প্রযোজক। সাগরিকা ঘোষের লেখা বইটিতে মূলত জরুরি অবস্থায় ইন্দিরা গান্ধীর পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সেই সময়ে সঞ্জয় গান্ধীর সঙ্গে ইন্দিরার সম্পর্ক তথা সঞ্জয় গান্ধীর জীবনের বেশ কয়েকটি দিক তুলে ধরা হয়। পাশাপাশি তৎকালীন সময়ে রাজনীতি ও ধর্ম মেরুকরণ কোন পর্যায়ে ছিল তাও তুলে ধরা হয়েছে বইটিতে। দেশের লৌহকন্যা হিসাবে ইন্দিরা গান্ধীকে তুলে ধরা হয়।

vidya+balan+pragnent+mbd-6

আর সেই সমস্তদিকই এবার উঠে আসবে ওয়েবের পর্দায়। এই সিরিজ তৈরির আগে প্রথমে জানা গিয়েছিল যে এই গল্পটি নিয়ে ফিল্ম তৈরি করা হবে। তবে পরে জানা যায় যে গল্পটিতে ফিল্ম তৈরির মত উপাদান নেই। তাই এটিকে ওয়েবের পর্দায় আনা হবে। তবে এই ওয়েব সিরিজ কতগুলো সিজন ধরে চলবে তা নিশ্চিত নয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2026 0222222

বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণ …

Leave a Reply

Your email address will not be published.