Home / আন্তর্জাতিক / আফগানিস্তানে নতুন সামরিক অভিযান : ৭১ জঙ্গি নিহত
afgan+jongi+killed+mbd

আফগানিস্তানে নতুন সামরিক অভিযান : ৭১ জঙ্গি নিহত

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২২ মে ২০১৭ । ০৮ জৈষ্ঠ্য ১৪২৪

সংঘাতপূর্ণ আফগানিস্তানে গত ২৪ ঘন্টার সামরিক অভিযানে ৭১ জঙ্গি নিহত হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর সিনহুয়ার।

বিবৃতিতে আরো বলা হয়, ‘আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী কিছু এলাকা জঙ্গি ও শত্রু মুক্ত করতে সন্ত্রাস বিরোধী ১২টি অভিযান চালায়। এরফলে গত ২৪ ঘন্টায় ৭১ জঙ্গি নিহত হয়।’

অভিযান চলাকালে আরো ৪০ জঙ্গি আহত এবং সাতজনকে গ্রেফতার করা হয়। নানগড়হড়, হেলমান্দ, লঘমান, ফারাহ, কুন্দুজ, ঘর, ওয়ারদাক ও জাবুল প্রদেশের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

তবে এ সময়ে নিরাপত্তা বাহিনীর কোন সদস্য হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.