Home / ফটো গ্যালারি / হলিউডের চলচ্চিত্র ‘ঢাকা’!
Chris+Hemsworth+dhaka+mbd-2

হলিউডের চলচ্চিত্র ‘ঢাকা’!

জিম্মিদশা থেকে এক ভারতীয় বালককে উদ্ধারে ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থকে দেখা যাবে এক মার্সেনারির ভূমিকায়। ঢাকা শহরে অপহরণ হওয়া ওই বালকের পিতা ভারতের এক ব্যবসায়ী। তাকে উদ্ধারে সহযোগিতাকারী ক্রিস হেমসওর্থ-এর চরিত্রের নাম রেইক। বালকটিকে উদ্ধারে ক্রিস হেমসওর্থকে ভাড়াটে হিসেবে নিয়ে আসা হয়েছে।…

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ০১ সেপ্টেম্বর ২০১৮ । ১৭ ভাদ্র ১৪২৫

ঢাকা শহরের একটি অপহরণ ঘটনা নিয়ে থ্রিলার মুভি নির্মাণ করতে যাচ্ছেন হলিউডের খ্যাতনামা পরিচালক ভ্রাতৃদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো। থ্রিলারটির নাম দেয়া হয়েছে ‘ঢাকা’। আর এতে নায়কের ভূমিকায় থাকবেন ‘থর’ সিনেমার নায়ক ক্রিস হেমসওর্থ।
এ খবর দিয়েছে বিদেশী সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার।

cris+hemworth+dhaka+mbd

আরেক চমক হচ্ছে, সিনেমাটির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন স্টান্ট সমন্বয়ক স্যাম হারগ্রেইভ। রুশো ভ্রাতৃদ্বয় থাকবেন প্রযোজকের ভূমিকায়। এর আগে ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিনেমায় ক্রিস ইভান্সের স্টান্ট হিসেবে কাজ করেছেন স্যাম হারগ্রেইভ।

জো ও অ্যান্থনি রুশো এর আগে ‘অ্যাভেঞ্জার: ইনফিনিটি ওয়ার’ এবং ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিনেমায় ক্রিস হেমসওর্থ ও হারগ্রেইভের সঙ্গে কাজ করেছেন।

Chris+Hemsworth+dhaka+mbd

রুশো ভ্রাতৃদ্বয়ের লেখা ‘ঢাকা’ চলচ্চিত্রের কাহিনী এরকম- জিম্মিদশা থেকে এক ভারতীয় বালককে উদ্ধারে ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থকে দেখা যাবে এক মার্সেনারির ভূমিকায়।

ঢাকা শহরে অপহরণ হওয়া ওই বালকের পিতা ভারতের এক ব্যবসায়ী। তাকে উদ্ধারে সহযোগিতাকারী ক্রিস হেমসওর্থ-এর চরিত্রের নাম রেইক। বালকটিকে উদ্ধারে ক্রিস হেমসওর্থকে ভাড়াটে হিসেবে নিয়ে আসা হয়েছে।

cris+hemworth+dhaka+mbd-3

একটি বিদেশী ম্যাগাজিন জানিয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার নামে সিনেমার নাম হলেও এর কাহিনী বিস্তৃত হবে ভারত থেকে থাইল্যান্ড।

হলিউড রিপোর্টার জানিয়েছে, চলতি বছরের নভেম্বর থেকে ২০১৯-এর মার্চ পর্যন্ত ভারত ও ইন্দোনেশিয়ার বিভিন্ন জায়গায় সিনেমাটির শুটিং চলবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘অ্যাভেঞ্জার্স: এইজ অব আলট্রন’ সিনেমার একটি অংশের দৃশ্যধারণ হয় চট্টগ্রামের এক জাহাজভাঙা কারখানায়। নির্মাতা প্রতিষ্ঠান মার্ভেল স্টুডিও সে সময় কাজ সারে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

21 22 26

পে স্কেলের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল

ঢাকা, বৃহস্পতিবার ২১ মে ২০২৬ মাসস নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির ডাকা সভা শেষ …

Leave a Reply

Your email address will not be published.