Home / জাতীয় / ১০০০ ছাত্রীর আবাসন ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন
7+march+building+open+mbd-4

১০০০ ছাত্রীর আবাসন ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ০১ সেপ্টেম্বর ২০১৮ । ১৭ ভাদ্র ১৪২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রোকেয়া হলের ছাত্রীদের জন্য নির্মিত নতুন আবাসিক ভবন ‘৭ মার্চ ভবন’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী এ ভবনটির উদ্বোধন করেন।

ঢাবিতে ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাবিতে ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯৭১-এর ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণীয় করে রাখতে ১১তলা বিশিষ্ট ৭ মার্চ ভবন নির্মাণ করেছে ঢাবি কর্তৃপক্ষ। এই ভবনে এক হাজার শিক্ষার্থী আবাসন সুবিধা পাবেন।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী প্রমুখ।

প্রসঙ্গত, ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যা সমাধানে ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী ১২টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছিলেন। ভবনগুলোর মধ্যে অন্যতম ছিল রোকেয়া হলের ‘৭ মার্চ ভবন’।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.