Home / জাতীয় / ‘স্মার্ট ফোন দিয়েই সব কাজ’
mostafa+Jabbar+Minister-

‘স্মার্ট ফোন দিয়েই সব কাজ’

মাস্টারি বিডি
ঢাকা । ১৩ জুলাই ২০১৮ । ২৯ আষাঢ় ১৪২৫

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামীতে স্মার্ট ফোন দিয়েই সব কাজ হবে এবং সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশেই তৈরি হবে বিশ্বমানের স্মার্টফোন।
আজ বিকেলে ‘টেকশহরডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৮’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাচ্ছে।
মোস্তাফা জব্বার আরো বলেন, সরকার মোবাইল কেন্দ্রীক সবদিকেই ফোকাস দিচ্ছে। ইতোমধ্যেই অনেক প্রতিষ্ঠান ডিভাইস তৈরি করতে শুরু করেছে। আরো কিছু প্রতিষ্ঠান তৈরি করার অপেক্ষায় আছে এটুআইয়ের কাজগুলো মোবাইল নির্ভর করা হচ্ছে। স্মার্ট ফোনের মাধ্যমে যেন কাজগুলো আরো সহজভাবে করা যায় সে লক্ষ্যে সরকার কাজ করছে।
উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্যামসাং মোবাইল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইউন, ট্রানশান বাংলাদেশ লিমিটেড-এর সিইও রেজওয়ানুল হক, এডিসন গ্রুপের সিনিয়র ডিরেক্টর (হেড অব বিজনেস) মাকসুদুর রহমান, উই স্মার্ট সল্যুউশনের ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মুনতাসির আহমেদ, হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের বাংলাদেশ ক্যান্ট্রি ডিরেক্টর অ্যারন শী ও নকিয়া-বাংলাদেশ-এর হেড অব মার্কেটিং ইফাত জহুর।
দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে এই মেলা শুরু হয়েছে ।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য এ মেলা উন্মুক্ত থাকবে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.