Home / প্রকৃতি / স্বর্গীয় পদ্ম গুস্তাভিয়া
gustavia+flower+mbd-8

স্বর্গীয় পদ্ম গুস্তাভিয়া

gustavia+flower+mbd-5

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ঢাকা । ১৫ এপ্রিল ২০১৯ । ০২ বৈশাখ ১৪২৬

ফুলের নাম- স্বর্গীয় পদ্ম, গুস্তাভিয়া। বৈজ্ঞানিক নাম- Gustavia augusta.। পরিবার- Lacythiadaceae.। অন্যান্য নাম- দাদরা, Janiparindiba, Majestic Heaven Lotus.।

gustavia+flower+mbd-4

ক্রান্তীয় আমেরিকার প্রজাতি। আমাদের দেশে প্রাকৃতিকভাবে তেমন পাওয়া না গেলেও বিভিন্ন পার্কে বিশেষ করে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, বোটানিক্যাল গার্ডেনে এই গাছ আছে।

gustavia+flower+mbd-7

বিদেশি গাছ তাই এতো সুন্দর ফুলটার কোনো বাংলা নাম নেই।

gustavia+flower+mbd-6

গুস্তাভিয়া নামেই এরা বেশি পরিচিত। গাছটি ৬-৮ মিটার উঁচু চিরসবুজ ঝোপাল গাছ। পাতা ছোট ডালের আগায় ঘনবদ্ধ, প্রায়-বোঁটাহীন, বড়, লম্বাটে গড়ন, মসৃণ।

gustavia+flower+mbd-3

বসন্তের শেষে বা গ্রীষ্মের শুরুতে ফুল ফোটে, জুলাই পর্যন্ত থাকতে পারে। ফুল সাদা বা হালকা গোলাপি, পাপড়ি ৬-৮টি, সুগন্ধী, অনেকগুলি পুংকেশর, গোড়া এক-তৃতীয়াংশ পর্যন্ত যুক্ত, হালকা হলুদ, গর্ভমুন্ডের উপর বাঁকা।

gustavia+flower+mbd

ফল ৫ সেমি চওড়া, সবুজ ও শক্ত, তাতে অনেক বীজ। বীজ থেকে চারা হয়। কলম ও দাবাকলমেও হয়। আরেকটি প্রজাতি, Gustavia superb যার ইংরেজি নাম- Heaven Lotus.।

gustavia+flower+mbd-2

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.