Home / খেলা / সিরিজ জয়ের লক্ষ্যে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা
south+africa+vs+shri+lanka+cricket+mbd

সিরিজ জয়ের লক্ষ্যে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৫ জানুয়ারি ২০১৭ । ১২ মাঘ ১৪২৩

টুয়েন্টি টুয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ বুধবার তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা।

আজ বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে সিরিজের শেষ ম্যাচটি। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা রয়েছে সিরিজে।

তিন ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করার পর, টি-২০ সিরিজেও শুভ সূচনা করেছিলো দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৯ রানের জয় পায় প্রোটিয়ারা। ১০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১২৬ রান করে স্বাগতিকরা। জবাবে ৬ উইকেটে ১০৭ রান করতে সমর্থ হয় শ্রীলংকা।

তবে দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাড়ায় শ্রীলংকা। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের অপরাজিত ৫৪ রানে ৩ উইকেটে ম্যাচ জিতে সফরকারীরা। প্রথমে ব্যাট করে ১১৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ২ বল বাকি রেখেই জয় নিশ্চিত করে শ্রীলংকা। ফলে সিরিজে সমতা আসে।

তাই তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি সিরিজ নির্ধারনী ম্যাচে রুপ নিয়েছে। আর এই ম্যাচটি জিতে সিরিজ জিততে চাইছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফারহান বেহারদিয়ান, ‘তৃতীয় ম্যাচটি আমরা জিততে চাই। সিরিজ জয়ই আমাদের প্রধান লক্ষ্য। ব্যাটসম্যানদের আরও ভালো খেলতে হবে। তবেই সাফল্য পাবো আমরা।’

সিরিজ জয়ের ইচ্ছা শ্রীলংকার ভারপ্রাপ্ত অধিনায়ক দীনেশ চান্ডিমালের, ‘দ্বিতীয় ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই ধারাটা তৃতীয় ম্যাচেও ধরে রাখতে চাই। ম্যাচ জিতে সিরিজ নিজেদের করাই প্রধান লক্ষ্য আমাদের।’

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2626 2222

বয়কটের হুমকি দিয়ে বিশ্বকাপের দল দিলো পাকিস্তান!

ঢাকা, সোমবার ২৬ জানুয়ারি ২০২৬ মাসস বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে আসর বয়কটের হুশিয়ারী দেয়ার একদিন পার …

Leave a Reply

Your email address will not be published.