Home / প্রকৃতি / রুদ্রপলাশের রক্তিম রূপ
rudro+palash+mbd-3

রুদ্রপলাশের রক্তিম রূপ

rudro+palash+mbd-2

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ঢাকা । ১৪ এপ্রিল ২০১৯ । ০১ বৈশাখ ১৪২৬

পলাশ যেমন ফাল্গুনে ফুটে বসন্ত শেষ হওয়ার আগেই ঝরে পড়ে ফুরিয়ে যায়- রুদ্রপলাশ কিন্তু ততটা ক্ষণকালের অতিথি নয়। পলাশের চেয়ে খানিকটা আগে শীতের শেষ দিক থেকে উন্মেষ আর গ্রীষ্মজুড়েই ফুলে ফুলে রক্তিম হয়ে থাকে রুদ্রপলাশের শাখা।

এ ফুলটি বিদেশি। আর সচরাচর চোখেও পড়ে না। এ কারণেই বোধহয় রুদ্রপলাশ পলাশের মতো গুরুত্ব পায়নি স্তবস্তুতি পায়নি কবি-সাহিত্যিকদের কাছে। এর পরও এই রৌদ্রকরোজ্জ্বল তপ্ত দিনে রুদ্রপলাশের দিকে তাকালে এর রূপলাবণ্যে মন ভরে যায়।

rudro+palash+mbd

বসন্তের শুরুতে বৃক্ষচূড়ায় রাশি রাশি রুদ্রপলাশের ফুল দেখে মানুষ অভিভূত হয়ে পড়ে। এর আদিবাস পশ্চিম আফ্রিকা হলেও আমাদের দেশে এর পরিচিতি আছে। দূর থেকে দেখতে থোকা থোকা টিউলিপ সদৃশ বলে এর ইংরাজি নাম আফ্রিকান টিউলিপ।

rudro+palash+mbd-7

এই ফুলের কুঁড়িতে পলাশ (Butea monosperma) এর আদল আছে, রংটাও তার মতো এবং স্বভাবে যেন রুদ্র বা উগ্র তাই হয়তো একে রুদ্রপলাশ নামে ডাকা সার্থক হয়েছে। উপযুক্ত আবহাওয়ায় হাওয়াই দ্বীপে সারা বছর ধরেই ফুটতে থাকে এই ফুল। এই ফুলের আরো কিছু অর্থবহ নাম আছে।

rudro+palash+mbd-6

রুদ্রপলাশ পাখিদের জন্যে এটি একটি অনুপম আস্তানা। কিছু পাখি এর বীজ খায় যা দেখতে মনে হয় স্বচ্ছ কাগজের মধ্যে আটকানো একটি হার্ট। এই হার্ট দেখে মনে হয় কেউ যেন মার্কার পেন দিয়ে শেপটা যত্ন করে এঁকে দিয়েছে।

rudro+palash+mbd-4

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.