Home / উন্নয়ন / রাজধানী ঢাকা : পরিবেশ উন্নয়নে পদক্ষেপ
amu+minister+mbd

রাজধানী ঢাকা : পরিবেশ উন্নয়নে পদক্ষেপ

মাস্টারি বিডি ডটকম
সংসদ ভবন । ঢাকা । ২৩ ফেব্রুয়ারি ২০১৭ । ১১ ফাল্গুন ১৪২৩

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ঢাকা মহানগরী বাসযোগ্য করার জন্য সকল প্রকার কল-কারখানা শহরের বাইরে স্থানান্তরের পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের জাহান আরা বেগম সুরমার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। সংবাদ বাসস-এর।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)’র আওতায় সাভারে ১৯৯ দশমিক ৪০ একর জমির ওপর অত্যাধুনিক ও পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরী স্থাপন করা হয়েছে।

আমির হোসেন আমু বলেন, হাজারীবাগে বিদ্যমান ১৫৫টি ট্যানারী শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে উক্ত শিল্পনগরীতে ২০৫টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে ৪৩টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে এবং বাকিগুলো নির্মাণাধীন পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, ঢাকা শহরের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে এবং পরিবেশবান্ধবহীনভাবে গড়ে উঠা প্লাস্টিক এবং মুদ্রণ শিল্পসমূহকে পরিকল্পিতভাবে একটি পরিবেশবান্ধব স্থানে স্থানান্তরের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)’র আওতায় মুন্সিগঞ্জ জেলায় সিরাজদীখান উপজেলায় প্লাস্টিক শিল্পনগরী এবং মুদ্রণ শিল্পনগরী স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

শিল্পমন্ত্রী বলেন, ঢাকা মেট্রোপলিটন আবাসিক এলাকা বিশেষ করে পুরানো ঢাকার ঘনবসতি পূর্ণ এলাকা থেকে কেমিক্যাল মজুদাগার বা কারখানা দ্রুত সরানোর জন্য বিসিকের আওতায় কেরানীগঞ্জ উপজেলাধীন সোনাগান্ধা মৌজায় কেমিক্যাল পল্লী স্থাপনের বিষয়টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, এছাড়া ইলেকট্রিক্যাল গুড ম্যানুফেকচারিং এন্ড লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প স্থানান্তরের জন্য চলতি ২০১৬-১৭ অর্থবছরে মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলায় ‘বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্প নগরী’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ শিল্পনগরীসমূহ বাস্তবায়িত হলে নতুন শিল্প স্থাপনের পাশাপাশি বিদ্যমান শিল্প কারখানাও স্থানান্তরের সুবিধা পাবে।

মন্ত্রী বলেন, এছাড়া ইতোমধ্যে ঢাকা শহরের অদূরে কেরানীগঞ্জ শিল্প নগরী, ধামরাই শিল্পনগরী, তাঁরাবোতে জামদানী শিল্পনগরী, নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পঞ্চবটিতে হোসিয়ারি শিল্প নগরী স্থাপন করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

11 4 2026 33

২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৪ হাজার

ঢাকা, শনিবার ১১ এপ্রিল ২০২৬মাসস দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৬ দিনে হাম ও …

Leave a Reply

Your email address will not be published.