Home / খেলা / বাঘিনী সালমার বাংলাদেশ উড়িয়ে দিলো ভারতকেও
women+t+20+bd+mbd

বাঘিনী সালমার বাংলাদেশ উড়িয়ে দিলো ভারতকেও

মাস্টারি বিডি ।
স্পোর্টস ডেস্ক । ০৬ জুন ২০১৮ । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৪

মহিলা টি-২০ এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের পর এবার ভারতকেও উড়িয়ে দিল বাঘিনী সালমার বাংলাদেশ দল। আজ টুর্নামেন্টের নবম ও নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে ভারতকে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৬ উইকেটে হারলেও, নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তাকে ৭ উইকেটে হারায় সালমা খাতুনের দল।

women+t+20+bd+mbd-2

কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আজ বুধবার প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় ভারত। শুরুটা ভালো হয়নি তাদের। তারপরও মিডল-অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রানের লড়াকু সংগ্রহ পায় ভারত। দলের পক্ষে অধিনায়ক হারমানপ্রিত কাউর ৪২ ও দিপ্তি শর্মা ৩২ রান করেন। রুমানা আহমেদ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া অধিনায়ক সালমার শিকার করেন ১ উইকেট।

জয়ের জন্য ১৪২ রানের সহজ টার্গেটে দুই ওপেনারের কাছ থেকে ২৯ রানের সূচনা পায় বাংলাদেশ। তবে স্কোর বোর্ডে ৪৯ রান উঠতেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। এতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত।

women+t+20+bd+mbd-4

কিন্তু তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটি গড়ে ২ বল বাকি থাকতে বাংলাদেশকে দুর্দান্ত এক জয়ের স্বাদ দেন ফারজানা হক ও রুমানা আহমেদ। ৫টি চার ও ১টি ছক্কায় ৪৬ বলে অপরাজিত ৫২ রান করেন ফারজানা। ৬টি চারে ৩৪ বলে অনবদ্য ৪২ রান করেন রুমানা। ম্যাচ সেরা হন বাংলাদেশের রুমানা।

আগামীকাল থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.