Home / জাতীয় / ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
sd-2

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মাস্টারি বিডি ডটকম
ফরিদপুর । ১২ নভেম্বর ২০১৬ । ২৮ কার্তিক ১৪২৩

ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কে শুক্রবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।

নিহতরা হচ্ছেন- মাসুদ মোল্লা ও তার ভাতিজা হায়দার হোসেন এবং এবিএম একরামুল হক। তারা সবাই মাদারিপুর জেলার রাজৈরের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ সুপার সাজিদুল হক সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা খুলনা মহাসড়কের মধুখালির বোয়ালিয়া এলাকায় একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে মোটর সাইকেল আরোহী ২জন ঘটনাস্থলেই মারা যায়।

অপর একটি দুর্ঘটনায় হোম টেক্সটাইলের মার্কেটিং ম্যানেজার এবিএম একরামুল হককে ঢাকাগামী বরিশালের একটি বাস চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।

দুটি দুর্ঘটনায় চালক গাড়িসহ পালিয়ে যেতে সক্ষম হয়।
সংশ্লিষ্ট থানায় এ ব্যাপারে দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.