Home / প্রধানমন্ত্রী / প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে সংবাদ সম্মেলন
pm+mbd-ok-2 - Copy

প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে সংবাদ সম্মেলন

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৯ ফেব্রুয়ারি ২০১৮ । ০৭ ফাল্গুন ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সদ্য সমাপ্ত ইতালি ও ভ্যাটিকান সিটির সফর বিষয়ে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন।

প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে জানান, ‘প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ বিকাল সাড়ে ৪ টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।’

শেখ হাসিনা গত ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ভাটিকান সিটিতে চারদিনের সরকারি সফর করেন।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো-এর আমন্ত্রণে ইফাদে’র বার্ষিক পরিচালনা পর্ষদের বৈঠকে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটির হলি সি সফর করেন। তিনি পোপ ও ভ্যাটিকান সিটির সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্র পারোলিনের সঙ্গেও বৈঠক করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

25 6 26 777

তারেক রহমান-লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | মাসস চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.