Home / প্রধানমন্ত্রী / প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে পৌঁছেছেন
pm+at+london+mbd

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে পৌঁছেছেন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৩ অক্টোবর ২০১৭ । ১৮ আশ্বিন ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে দেশের ফেরার পথে আজ মঙ্গলবার সকালে (বাংলাদেশ সময় বিকেল) লন্ডন পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান সকাল সোয়া ১০ টায় (বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩ টা) হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ব্রিটিশ রাজধানী থেকে টেলিফোনে সংবাদমাধ্যমকে একথা জানান।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমান বন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান। সংবাদ বাসস-এর।

এর আগে প্রধানমন্ত্রী সোমবার রাত ১০ টায় (বাংলাদেশ সময় আজ সকাল সোয়া ৮ টা) ওয়াশিংটনের ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়া উদ্দিন এবং জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

লন্ডনে ৩ দিন অবস্থানের পর প্রধানমন্ত্রী ৭ অক্টোবর দেশে ফিরবেন।

শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন গমন করেন।

ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থানের পর ২ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল। কিন্তু সেখানে ২৫ সেপ্টেম্বর তাঁর গলব্লাডার সার্জারীর কারণে তাঁর প্রত্যাবর্তন বিলম্বিত হয়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

25 6 26 777

তারেক রহমান-লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | মাসস চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.