Home / জাতীয় / পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের ১৪ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে
pirojpur+freedomfighter+mbd

পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের ১৪ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে

মাস্টারি বিডি ডটকম
পিরোজপুর । ২৩ জানুয়ারি ২০১৭ । ১০ মাঘ ১৪২৩

পিরোজপুরে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ৭শ’ ২৫ জন মুক্তিযোদ্ধাকে  ১৩ কোটি ৯০ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে এই ঋণ বিতরণ করা হয়।

সরকারি ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মেয়াদী ঋণ কর্মসূচির নীতিমালা অনুযায়ী ক্ষুদ্র ব্যবসা অথবা আত্মকর্মস্থানমূলক কর্মকান্ডে নিয়োজিত করে স্বাবলম্বী করার সুযোগ সৃষ্টির জন্য এ ঋণ দেয়া হচ্ছে। সংবাদ বাসস-এর।

সরকারের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে সোনালী ব্যাংক এই ঋণ কার্যক্রম দেশব্যাপী শুরু করেছে। শহীদ, মৃত, যুদ্ধাহত, মুক্তিযোদ্ধার স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা এ ঋণ গ্রহণ করতে পারবে। স্বল্প সুদের এই ঋণ মনিহারী, প্রসাধনী দ্রব্য, মুদি দোকান, ওয়ার্কশপ, ফার্মেসী ব্যবসা, কাঠ ও স্টীল এর আসবাবপত্র ব্যবসা, পোল্ট্রি খামার, মৎস্য চাষ, কাঁচা ফলের ব্যবসাসহ ৪৫ ধরনের ক্ষুদ্র ব্যবসায় এই ঋণের টাকা পুঁজি হিসেবে ব্যবহার করা যাবে।

সোনালী ব্যাংক পিরোজপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক এ এম ফরহাদ হোসেন সংবাদমাধ্যমকে জানান, সোনালী ব্যাংক পিরোজপুর অঞ্চলের ১০টি শাখার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মাঝে এ ঋণ সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা বা তার ভাতা প্রাপ্ত ওয়ারিশকে সর্বোচ্চ ২ লাখ টাকা এই ঋণ কর্মসূচির নীতিমালা অনুযায়ী সুবিধা বঞ্চিত ও অসহায় মুক্তিযোদ্ধা বা শহীদ, মৃত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধার স্বামী বা স্ত্রী, পুত্র বা কন্যাকে সহজ শর্তে প্রদান করা হচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.