Home / খেলা / নিউজিল্যান্ডের কন্ডিশনই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মাশরাফি
mas

নিউজিল্যান্ডের কন্ডিশনই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মাশরাফি

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৫ নভেম্বর ২০১৬ । ১১ অগ্রহায়ণ ১৪২৩

বাংলাদেশ দলের আসন্ন নিউজিল্যান্ড সফরে নিউজিল্যান্ডের কন্ডিশনই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মাশরাফি। তিন বলেন, নিউজিল্যান্ড সফরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটাই হবে টাইগারদের মূল চ্যালেঞ্জ।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে একটি প্রতিষ্ঠানের প্রচারণা অনুষ্ঠানে একথা বলেন মাশরাফি। বাংলাদেশের প্রায় ৭১ লাখ মানুষ আক্রান্ত ডায়াবেটিসে। যাদের অর্ধেকেরই এই রোগ সম্পর্কে কোনো ধারণাই নেই। আর তাই ড্যানিশ ফার্মা নভো নরডিস্কের শুভেচ্ছা দূত হিসেবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয় কি- তাই জানালেন বাংলাদেশের ক্রিকেট আইকন মাশরাফি বিন মর্তুজা।
তবে জনসচেতনতামূলক এই অনুষ্ঠানেও স্বাভাবিকভাবে উঠে আসে ক্রিকেট প্রসঙ্গ। বিপিএলের আগের তিন আসরে চ্যাম্পিয়নের বরমাল্য পড়া নড়াইল এক্সপ্রেসের এবার হচ্ছে ভিন্ন অভিজ্ঞতা। দলের হতশ্রী পারফরম্যান্সে কিছুটা বিষন্ন কুমিল্লার অধিনায়ক। তবে হাল ছাড়তে চান না, শুধু ২২ গজ না জীবনযুদ্ধেও লড়াইয়ের আদর্শ মাশরাফি। জীবনে সব সময় আপনি যেমন চাইবেন সেটা পাবেন না। পুরা কাজটা আমাদের ওপর নির্ভর করে, আমরা কেমন খেলছি। যেটা খেলতে পরিনি, আমি দুঃখিত। দলের পক্ষ থেকেও আমরা দুঃখিত। তবে আমি বলবো যে, এখানেই শেষ না। সামনে আরো পাঁচটা ম্যাচ আছে, হয়তোবা সামনের মৌসুমও আছে।
সব সময় তো চ্যাম্পিয়ন হওয়া যায় না। তবে যদি শেষে ভালো করি তাহলে হয়তো সবারই ভালো লাগবে উল্লেখ করেন মাশরাফি।
বিপিএলের পরই শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড মিশন। প্রায় ছয় বছর পর কিউইদের বিপক্ষে তাদের মাটিতে খেলবে টাইগাররা। কন্ডিশন বিবেচনায় সফরটি বেশ কঠিনই হবে সাকিব-তামিমদের জন্য ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2027 8

ঘুমের মধ্যে সাপের কামড়, প্রাণ গেল স্কুলছাত্রীর

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস যশোরের অভয়নগরে সাপের কামড়ে জেরিন খাতুন …

Leave a Reply

Your email address will not be published.