Home / জাতীয় / নাটোরে প্রধানমন্ত্রীর দেওয়া এ্যাম্বুলেন্স হস্তান্তর
pmnatormbd

নাটোরে প্রধানমন্ত্রীর দেওয়া এ্যাম্বুলেন্স হস্তান্তর

মাস্টারি বিডি ডটকম
নাটোর । ২৯ অক্টোবর ২০১৬ । ১৪ কার্তিক ১৪২৩

নাটোর সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত একটি এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।

শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আনুষ্ঠানিক ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এ এ্যাম্বুলেন্সটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম প্রতিমন্ত্রীর কাছ থেকে এ্যাম্বুলেন্সের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করেন। খবর বাসস-এর।

নাটোরের সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলাম জানান, প্রায় ২০ লাখ টাকা মূল্যের এ এ্যাম্বুলেন্সটি দেওয়ার ফলে এ উপজেলার প্রায় সাড়ে ৪ লাখ মানুষের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির পাশাপাশি রোগীদের দ্রুত হাসপাতালে নেয়া সম্ভব হবে।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল কালাম আজাদ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অফিসার ইনচার্জ ডাঃ হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুরাদ হোসেনসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11 222

এলজিইডিতে আইইউটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published.