Home / অপরাধ / নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা : নিহত ৯
naigeriabombdiesmbd

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা : নিহত ৯

মাস্টারি বিডি ডটকম
কানো (নাইজেরিয়া) । ২৯ অক্টোবর ২০১৬ । ১৪ কার্তিক ১৪২৩

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় নগরী মাইদুগুরিতে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে।

শনিবার সকালে প্রচণ্ড শক্তিশালী এই বিস্ফোরণ দুটিতে নগরী কেঁপে ওঠে।

নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ)’র-এর মুখপাত্র মোহাম্মদ কানার বলেন, ‘আজ সকালে দুই আত্মঘাতী বোমা হামলাকারী মোটরচালিত রিকশায় করে বিস্ফোরণ ঘটায়। হামলাকারীদের একজন নগরীর উপকণ্ঠের বাকাসি আইডিপি ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায়।’

এনইএমএ টুইটারে এক বিবৃতিতে জানায়, ‘এই হামলায় ৯ জন প্রাণ হারিয়েছে এবং ২৪ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11 222

এলজিইডিতে আইইউটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published.