Home / অপরাধ / নরসিংদীতে সংঘর্ষ : টেঁটার আঘাতে নিহত ৪
norsingdi4diesmbd-f

নরসিংদীতে সংঘর্ষ : টেঁটার আঘাতে নিহত ৪

মাস্টারি বিডি ডটকম
নরসিংদী । ১৪ নভেম্বর ২০১৬ । ৩০ কার্তিক ১৪২৩

সোমবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা গ্রামে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশসহ অর্ধশতাধিক।

সংঘর্ষ ও হতাহতের এ ঘটনার কথা রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।

norsingdi4diesmbdওসি বলেন, নীলক্ষা ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামের সমর্থক ছোমেদ আলী, মোতালিব মেম্বারসহ গ্রামের প্রায় শ’খানেক লোক রোববার সাবেক চেয়ারম্যান আবদুল হক সরকারের কয়েকজন সমর্থকের বাড়িতে হামলা করে। সে সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি হয়। ওই ঘটনায় অন্তত পাঁচটি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এর জের ধরে আজ সোমবার দুপুরে আবার দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টেঁটার আঘাতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও অর্ধশত আহত হয় বলে জানান ওসি।

ওসি জানান, সংঘর্ষ থামাতে গিয়ে তিনি নিজেও আহত হয়েছেন।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.