Home / উৎসব ও সংস্কৃতি / নব বর্ষবরণে লোহাগড়ায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা
lohagora+horse+race+mbd-f

নব বর্ষবরণে লোহাগড়ায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা

মাস্টারি বিডি ডটকম
নড়াইল । ১৮ এপ্রিল ২০১৭ । ০৫ বৈশাখ ১৪২৪

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গায় নববর্ষবরণ উপলক্ষে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।

তিনদিনব্যাপী বৈশাখী মেলার সমাপনী দিনে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণডাঙ্গা মেলা উদযাপন কমিটির আয়োজনে রোববার বিকেলে ঘোড়াদৌড়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংবাদ বাসস-এর।

প্রতিযোগিতায় নড়াইল, যশোর, মাগুরাসহ পাশবর্তী এলাকার ২৫টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে পয়েন্ট ভিত্তিক এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে নড়াইল সদর উপজেলার হৈদেরখো গ্রামের হাবিবুর রহমানের ঘোড়া। দ্বিতীয় হয়েছে লোহাগড়া উপজেলার নওখোলা গ্রামের আকাশ হোসেনের ঘোড়া, তৃতীয় হয়েছে একই গ্রামের লিটনের ঘোড়া এবং ৪র্থ হয়েছে সদর উপজেলার সাধুখালী গ্রামের হাসানের ঘোড়া। বিজয়ী ঘোড়ার মালিককে যথাক্রমে ৭ হাজার, ৫ হাজার, ৪ হাজার ও তিন হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালু, সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান নূরনবী, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাদিয়ার রহমান, মেলা উদযাপন কমিটির সভাপতি মোঃ তায়জুল ইসলাম প্রমুখ।

এদিকে মেলার শেষ দিনে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য নড়াইলসহ পাশবর্তী বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম ঘটে।

lohagora+horse+race+mbd-in

স্থানীয় বাসিন্দা আশিক জানান, মেলাকে ঘিরে প্রতিটি বাড়িতে ১০-৩০ জন পর্যন্ত আত্মীয় স্বজনের আগমন ঘটেছে। এই মেলাকে ঘিরে এ অঞ্চলে ঈদের মতোই আনন্দ-উৎসব বিরাজ করে।

মেলা কমিটির সভাপতি তাইজুল ইসলাম জানান, সম্রাট আকবরের আমল থেকে ব্রাহ্মণডাঙ্গার ঐতিহ্যবাহী এই মেলা চলে আসছে। বাংলা নববর্ষকে বরণ এবং এই আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে ব্রাহ্মণডাঙ্গায় বংশপরম্পরায় মেলা বয়ে আসছে। সে ধারাবাহিকতা বজায় রাখতে মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরো জানান, মেলায় শতাধিক প্রসাধনীর দোকান, শতাধিক মিষ্টির দোকান, দুই শতাধিক বেত, বাঁশ, কাঠ ও কুঠির শিল্পসহ সব মিলিয়ে প্রায় এক হাজার দোকানপাট বসেছে। ঘোড়াদৌড়ের পাশাপাশি রাতব্যাপী ভাবগানের আসর দর্শকদের মাতিয়ে তোলে।
এসময় বিভিন্ন শ্রেণীপেশার লোকজনের আগমনে উৎসবস্থল মুখরিত হয়ে উঠেছিল।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 5 2026 222

আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর

ঢাকা, রবিবার ২৪ মে ২০২৬ মাসস আগামী এক বছরকে (২৫ মে, ২০২৬ থেকে ২৫ মে, ২০২৭ …

Leave a Reply

Your email address will not be published.