Home / ফটো গ্যালারি / ‘নগ্ন যেমন আমি, নগ্ন তো পুরুষটিও…’
Radhika+mbd-2

‘নগ্ন যেমন আমি, নগ্ন তো পুরুষটিও…’

মাস্টারি বিডি | বাঁধন খান
বিনোদন | ঢাকা | ২০ জুলাই ২০১৯ | ০৫ শ্রাবণ ১৪২৬

‘দ্য ওয়েডিং গেস্ট’। এ সিনেমায় রাধিকা আপ্তের যৌনতার রগরগে দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার কারণ হিসেবে সমাজের বিকারগ্রস্ত মানসিকতাকেই দায়ী করেছেন এই অভিনেত্রী।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ছবিতে তো দেব পাটেলও রয়েছেন। কোথায় বিতর্কে তো তার নাম কেউ বলছেন না। নগ্ন যেমন আমি, নগ্ন তো পুরুষটিও… তবু মেয়ে বলেই আমাকে টার্গেট! তাই না?’

radhika+nudity+mbd-5

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে প্রতিবেদন হয়েছে এরকম, ‘অনলাইনে ফাঁস হওয়া ‘দ্য ওয়েডিং গেস্ট’ ছবির একটি যৌনতার দৃশ্য নিয়ে কথা বলতে গিয়ে রাধিকা পালটা প্রশ্ন তুলেছেন সমাজের মানসিকতা নিয়ে।’

এই অভিনেত্রী বলেন, ‘কেন সব সময় বলা হচ্ছে রাধিকার সেক্স সিন, যেখানে দেবও অভিনয় করছেন, তার কথা তো বলা হচ্ছে না।’

radhika+nudity+mbd-2

রাধিকার দাবি, ছবিতে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। এই ধরনের দৃশ্য তখনই ফাঁস হয় যখন সমাজের বিকারগ্রস্ত মানসিকতা তৈরি হয়।

প্রসঙ্গত, ভিন্নধর্মী গল্প আর চরিত্রের অভিনেত্রী হিসেবে এরইমধ্যে যথেষ্ট পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। তার প্রতিটি চরিত্রেই দেখা যায় চ্যালেঞ্জ গ্রহণের ছাপ। নিজেকে প্রতিনিয়ত ভাঙেন-গড়েন। ছোট পোশাক থেকে ঘনিষ্ঠ দৃশ্য, সবকিছুতেই তার সাহসের প্রশংসা সর্বত্র।

Radhika+mbd

বলিউডের তুমুল প্রতিযোগিতার বাজারেও নিজেকে আলাদা করে প্রতিষ্ঠিত করেছেন রাধিকা আপ্তে। তবে এ অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নানা কারণেই আলোচনায় আসেন।
তবে এবারই প্রথম নয়, এর আগেও রাধিকার যৌন দৃশ্য ফাঁস হয়েছে। লীনা যাদবের পার্চট ছবিতে আদিল হুসেনের সঙ্গে রাধিকার যৌন দৃশ্য ফাঁস হয়েছিল। সূত্র : অনলাইন

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2026 0222222

বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণ …

Leave a Reply

Your email address will not be published.