Home / আবহওয়া / ঠাকুরগাঁওয়ে এলজিইডির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
3 7 25 7 1

ঠাকুরগাঁওয়ে এলজিইডির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঢাকা, বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫ মাসস

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং রাস্তার স্থায়ীত্ব নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ে এলজিইডির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ জুলাই) সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদ থেকে চেরাডাঙ্গী বাজার পর্যন্ত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির ঠাকুরগাঁও জেলার নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, সদর উপজেলা প্রকৌশলী মাবুদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের জনগণ।

উল্লেখ্য, বর্ণিত কর্মসূচির আওতায় ঐ রাস্তার দু’পাশে মোট ৫ হাজার ৫৫০টি বনজ, ফলজ ও ঔষধির ১৭ প্রজাতির চারা রোপণ করা হবে। এসব চারাগাছ রোপণ কাজ  ৫৪০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন । তারা জানান, শুধু এই রাস্তাই নয়, জেলার প্রতিটি রাস্তার পাশে এমনভাবে গাছরোপণ করা হলে পরিবেশ যেমন সুরক্ষিত থাকবে, তেমনি প্রকৃতি হয়ে উঠবে আরও সহনীয় এবং মুগ্ধকর।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …