Home / রাজধানী / জাতীয় জাদুঘরে মাস্টার পেইন্টারদের শিল্পকর্ম প্রদর্শনী
paintingmbd-1

জাতীয় জাদুঘরে মাস্টার পেইন্টারদের শিল্পকর্ম প্রদর্শনী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৫ ডিসেম্বর ২০১৬ । ২১ অগ্রহায়ণ ১৪২৩

বাংলাদেশের প্রয়াত ৪জন মাস্টার পেইন্টারের শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।

আজ সোমবার জাতীয় জাদুঘরে শুরু হয়েছে এ প্রদর্শনী।

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৩২টি, পটুয়া কামরুল হাসানের ৩২টি, শিল্পী এস.এম. সুলতানের ১১টি এবং শিল্পী শফিউদ্দিনের ১৪টি শিল্পকর্ম নিয়ে এ বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। খবর বাসস-এর।

দেশের বরেণ্য চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ১৫ দিনব্যাপি এ প্রদর্শনীর উদ্বোধন করেন। ১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীতে অংশ নেয়া বিশ্বের ১৫৩টি দেশের শিল্পীদের কাছে বাংলাদেশের শিল্পককর্মের ঐতিহ্য তুলে ধরতেই আন্তর্জাতিক ও ধ্রুপদী মানসম্পন্ন এই শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন।

paintingmbd-2

এ ব্যাপারে চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর বলেন, আন্তর্জাতিক পর্যায়ে যে কয়টি বিষয়ে বাংলাদেশ উৎকর্ষ সাধন করেছে তার মধ্যে এই চিত্রকর্ম অন্যতম। এর জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, শিল্পী এস.এম. সুলতান এবং শিল্পী শফিউদ্দিনের অবদান অন্যতম।

জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবু্দ্দিন আহমেদ।
প্রদর্শনী ২১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত প্রতিদিন (শনিবার-বুধবার) সকাল ১০ টা বিকেল সাড়ে ৪ টা এবং শুক্রবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

827869_180

বাংলামি আল্পনায় শুরু বৈশাখ ১৪৩১

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম | ১৩ এপ্রিল ২০২৪ | ৩০ চৈত্র ১৪৩০ এবারের বর্ষবরণে …

Leave a Reply

Your email address will not be published.