Home / কৃষি / ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধির সাক্ষাৎ
vcduunmbd-f

ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধির সাক্ষাৎ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৫ ডিসেম্বর ২০১৬ । ২১ অগ্রহায়ণ ১৪২৩
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র (এফএও) প্রতিনিধি মাইক রবসন আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে এক বিদায়ী সাক্ষাতে মিলিত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এসময় তার সঙ্গে ছিলেন সংস্থার সহকারী প্রতিনিধি ড. নূর আহমদ খোন্দকার।

বৈঠককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশে দায়িত্ব পালনকালে খাদ্য নিরাপত্তা বিষয়ক নানা উন্নয়ন প্রকল্প গ্রহণে মাইক রবসন গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তার সময়কালে বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কও মজবুত হয়েছে বলে উপাচার্য উল্লেখ করেন।

খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে এফএও প্রতিনিধি আশ্বাস দেন, এ বিষয়ে তার সংস্থার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। এক্ষেত্রে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পরে, এফএও প্রতিনিধি মাইক রবসন ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট মিলনায়তনে ‘আইএএইচবিআই এন্ড পোল্ট্রী বায়ো সিকিউরিটি প্রজেক্ট’র চূড়ান্ত জরিপ প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ঢাবি পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট এই অনুষ্ঠানের আয়োজন করে।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. নাজমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি এবং ইউএসএইড বাংলাদেশের ইকোনমিক গ্রোথ অফিসের পরিচালক মাট জে. কার্টিজ ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।-বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 11

সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান

ঢাকা, শনিবার ১১ এপ্রিল ২০২৬ মাসস রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় সপরিবারে গিয়ে শিশুতোষ নাটক উপভোগ করলেন …

Leave a Reply

Your email address will not be published.