মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ ডিসেম্বর ২০১৬ । ১৪ পৌষ ১৪২৩
ঢাকা । ২৮ ডিসেম্বর ২০১৬ । ১৪ পৌষ ১৪২৩
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যারি ফিশার মারা গেছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর । বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।
গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হন ক্যারি ফিশার। লন্ডন থেকে লস অ্যাঞ্জেলসগামী একটি ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিমান অবতরণের পর তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তিনি মারা যান। ‘স্টার ওয়ারস’ সিরিজে রাজকুমারী লেইয়া চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ক্যারি ফিশার।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম