Home / সাহিত্য / কবিতা / চলে গেলেন কবি অসীম সাহা
54587

চলে গেলেন কবি অসীম সাহা

মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ | মাস্টারি সংবাদ

একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা মারা গেছেন। আজ মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালেয় (বিএসএমএমইউ) তাঁর মৃত্যু হয় বলে তাঁর ঘনিষ্টজন কবি ইউসুফ রেজা জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, গত ২১মে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ডও গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত্যুর আগেও তিনি কথা বলছিলেন। হঠাৎ করে তার হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়।

চিকিৎসকের বরাতে কবি ইউসুফ রেজা বলেন, অসীম সাহা পারকিনসন (হাত কাঁপা রোগ), কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিস রোগেও ভুগছিলেন তিনি। তিনি বিষণ্নতায় ভুগছিলেন। এছাড়া এক সপ্তাহ ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। তাকে নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছিলো।

১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নেত্রকোনা শহরের মামাবাড়িতে কবি অসীম সাহার জন্ম। তার বাবা প্রয়াত অখিল বন্ধু সাহা, মা প্রয়াত প্রভা রানী সাহা। ছয় ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর পিতৃপুরুষের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা গ্রামে। তবে দার্শনিক পিতার চাকরির সূত্রে মাদারীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু।

সেখানেই বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, মহাবিদ্যালয়ের পড়াশুনা শেষ করে ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অসীম সাহার লেখালেখি-জীবনের শুরু ১৯৬৪ সালে।

১৯৬৫ সালে জাতীয় দৈনিকে লেখা ছাপার মধ্য দিয়ে টানা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ছড়া, কিশোরের কবিতা লিখেছেন অসীম সাহা। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৫টি। লেখালেখির পাশাপশি তিনি দেশের মূলধারার পত্রিকাসমূহে সাংবাদিকতাও করেছেন।

বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন অসীম সাহা। আর ২০১৯ সালে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

এছাড়াও তিনি বাংলা একাডেমি সাহিত্যপুরস্কার, আলাওল সাহিত্যপুরস্কার, কবিতালাপ পুরস্কার, শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কার, রূপসী বাংলা পুরস্কার (পশ্চিমবঙ্গ), কোলকাতা আন্তর্জাতিক লিটল ম্যাগাজিন পুরস্কার, কবিতালাপ পুরস্কার এবং আইএফআইসি ব্যাংক সাহিত্যপুরস্কার, বঙ্গবন্ধু স্মারক-পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

চলচ্চিত্রে গীতিকার, সুরকার, অভিনেতা ও টিভি চ্যানেলের উপস্থাপক হিসেবেও কাজ করেছেন। অসীম সাহা সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালকও ছিলেন।

আজকের পত্রিকা

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 4 24 7

সংসদের কেনাকাটায় হরিলুট

ঢাকা, রবিবার ১৯ এপ্রিল ২০২৬ মাসস মাত্র ৪ হাজার টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪ হাজার …