Home / আন্তর্জাতিক / দেখা দিলেন শাহরুখ
45

দেখা দিলেন শাহরুখ

১৭ জুন ২০২৪ | মাস্টারি সংবাদ

বলিউড অভিনেতা শাহরুখ খান। দুনিয়াজুড়েই রয়েছে তার ভক্ত। যাদের জন্য তিনি আজ বলিউড বাদশাহ সেই ভক্তদের জন্য ঈদের দিনটি স্পেশাল করতে দেখা দেন তিনি। মান্নাতের বারান্দায় দাঁড়িয়ে সবাইকে জানান ভালোবাসা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ছোট ছেলে আব্রামকে নিয়ে সবাইকে ঈদ মোবারক জানালেন এই অভিনেতা। যার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর : এনডিটিভি

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ছেলে আব্রামকে নিয়ে সাদা কাবলি পরে বাসার নিচে দাঁড়িয়ে থাকা ভক্তদের উদ্দেশ্যে হাত ঈদ মোবারক জানান তিনি। এ সময় আব্রামের গায়েও ছিলো সাদা কাবলি। এদিকে ইতোমধ্যেই ঈদ উপলক্ষে শাহরুখের বাড়ি সাজানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে ঈদের দিনটি শাহরুখ সবসময়ই পরিবারের সঙ্গে কাটান। এরপর সন্ধ্যার দিকে বাসা থেকে বের হন তিনি। দেখা করেন কাছের বন্ধুদের সঙ্গে। এ ছাড়া দিনটি বলিউড ভাইজান সালমান খানের বাসাতেও যাওয়ার কথা রয়েছে তার। কারণ সালমানের বাসার বিরিয়ানি শাহরুখের বিশেষ পছন্দের খাবারের মধ্যে অন্যতম।

কালবেলা

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

1411261 484

মৃত্যুদণ্ডে স্থগিতাদেশের প্রস্তাব পাস জাতিসংঘে, বিপক্ষে পাকিস্তানসহ ৩৩ দেশ

১৫ নভেম্বর ২০২৬ মাসস মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি …