Home / জাতীয় / চট্টগ্রামে সড়কে ভয়াবহ দুর্ঘটনা : নিহত ৫
sdmbd

চট্টগ্রামে সড়কে ভয়াবহ দুর্ঘটনা : নিহত ৫

মাস্টারি বিডি ডটকম
ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০১৬ । ০৯ আশ্বিন ১৪২৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়টাকিয়া ইউনিয়নের খৈয়াছড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে কর্ণফুলী পেপার মিলের জেনারেল ম্যানেজারসহ কমপক্ষে ৫ জন নিহত হয়েছে।

আজ শনিবার সকালে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন- কর্ণফুলী পেপার মিলের জেনারেল ম্যানেজার সৈয়দুর রহমান (৫০), খলিলুর রহমান (৩৫) এবং সুস্মিতা সেন (৩১)।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদউদ্দিন এ ব্যাপারে জানান, ওই এলাকায় ভোর ৫ টা ৪৭ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম রুটের শ্যামলী পরিবহন লিমিটেডের একটি বাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ৩ জন পথচারী ভ্যানের হেলপার এবং বাসের সুপারভাইজার ঘটনাস্থলে মারা যায়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.