Home / খেলা / গ্রামবাংলার সেই বেতলাফ কিন্তু বিশ্বময় সমাদৃত!
bet+laf+compitition+mbd

গ্রামবাংলার সেই বেতলাফ কিন্তু বিশ্বময় সমাদৃত!

মাস্টারি বিডি । বাঁধন খান
ফিচার । ঢাকা । ১৮ এপ্রিল ২০১৯ । ০৫ বৈশাখ ১৪২৬

একসময় গ্রামবাংলার খেলা হিসেবে বেতলাফ ছিলো খুবই আকর্ষণীয় একটি খেলা। খুব সহজেই বেত সংগ্রহ করা যেতো। সেকারণে শিশু-কিশোরীরা বেতলাফ খেলায় মেতে উঠতো। কী সেই উত্তেজনাকর লড়াই কেউ কারো আগে থামবে না অর্থাৎ পড়বে না। লাফ চালিয়েই যাবে! তবে প্রতিটি খেলাতেই যেহেতু হারজিৎ আছে- তাই শেষমেশ একজনই প্রথম হতো। দ্বিতীয় তৃতীয় হতো আর দুজন। যাহোক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বেতলাফ বা দড়িলাফ খেলাটি থাকতো, মেয়েদের বিষয় হিসেবে। এই প্রতিযোগিতাটি এত আকর্ষণীয় ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভিতর দিয়ে শেষ হতো যে- সেটি নিজ চোখে না দেখলো বিশ্বাস করা যাবে না।

skipping+rope+mbd-2

বেতলাফ খেলাটি স্বাস্থ্যের জন্যও ছিলো বেশ উপকারী। শরীর চর্চা হয়ে যেতো এ খেলাটির মধ্যদিয়ে।
তবে মজা হচ্ছে, আজ আধুনিকতার কারণে যন্ত্রসভ্যতার কারণে কিংবা তথ্য প্রযুক্তির বিপুল জোয়ারের কারণে আমাদের গ্রাম থেকে বেতলাফ হারিয়ে গেলেও। আধুনিক বিশ্বে তথা দেশ ও বিদেশের জাতীয় ও আন্তর্জাতিক খেলাধুলার মধ্যে অনুশীলনে স্কিপিং বা দড়ি লাফ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
উন্নত দেশগুলোতে শরীর সুস্থ রাখার জন্য নাগরিকগণ সেই বেতলাফেরই সংস্করণ স্কিপিং বা দড়ি লাফ অনুশীল করে থাকেন নিয়মিতভাবে।

skipping+rope+mbd

আমরা যারা গ্রামে শৈশব-কৈশোর কাটিয়েছি। আমরা ছেলেবেলায় বেতলাফ বা স্কিপিং বা দড়ি লাফ খেলার কথা মনে মনে রেখেছি। আমরা তখন কিন্তু কিছু না বুঝেই শুধুমাত্র খেলার ছলে বেত লাফাতাম। তখন এতো আধুনিক স্কিপিং রোপ ছিল না। আজকাল কিন্তু সেই দড়ি লাফানো একটি দারুণ ব্যায়াম হিসেবে পরিচিত। স্বাস্থ্য ফিট রাখতে, ওজন কমাতে, শরীরের ঘাম ঝরাতে দড়ি লাফের বিকল্প কিন্তু খুব কমই আছে। এখন জেনে নেয়া যাক, দড়ি লাফানোর উপকারিতা সম্পর্কে।

দলি লাফানোকে একটি ভালো কার্ডিও ও হাই ইনটেনসিভ ইন্টারভেল ট্রেইনিং বলা হয়।
দেহের চর্বি ঝরাতে এর জুড়ি নেই। দৌড়ানোর চেয়ে স্কিপিং বেশি ক্যালোরি বার্ন করতে সক্ষম। এক ঘন্টা স্কিপিং-এ ১৩০০ ক্যালোরি খরচ হয়! ভাবা যায়?

bet+laf+compitition+mbd-2

বেশিরভাগ সময় বাইরে দৌড়াতে যেতে হবে চিন্তা করে আলসেমি ঘিরে ধরে। তবে হাতের কাছে দড়ি থাকলে আর ঘরের বাইরে যেতে হবে না । ঘরেই করতে পারবেন। তাই খারাপ আবহাওয়া আপনার ফিটনেস রুটিনে আর বাধা নয়।
এটা ব্যায়ামের সবচেয়ে সস্তা উপায়। একটি রোপ হলেই হলো।
এটা মাংসপেশিকে টোন করতে সাহায্য করবে।
দড়ি লাফ হাত-পা একসাথে চালানো ব্যালেন্স করবে সাথে শরীরের অন্য অঙ্গ প্রতঙ্গও। তাই সব অ্যাথলেটরাই স্কিপিং চর্চা করেন।
শরীরের সামাঞ্জস্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম এটি।
এতে ফুল বডি ওয়ার্ক আউট হবে। দড়ি লাফ ঊরু টান টান করতে খুব কার্যকর। এমন কি হাতের মাংসপেশিও । হিপের মাংসপেশিও টান টান করে।

bet+laf+compitition+mbd-3

গবেষণায় দেখা গেছে যে, স্কিপিং জয়েন্টে কম চাপ তৈরি করে দৌড়ানোর চেয়ে। তাই দৌড়ানোর চেয়ে স্কিপিং ভালো ব্যায়াম হিসেবে পরিচিত।
যেহেতু স্কিপিং-এর ফলে হার্ট বিট ফার্স্ট হয় তাই এটি আপনাকে আলাদা করে কার্ডিও ভাস্কুলার এক্সারসাইজ করতে হবে না।
এই এক্সারসাইজ করতে আপনাকে একেবারে পারদর্শী হতে হবে তা নয়। বিগিনার থেকে অ্যাডভান্স সবাই এটি করতে পারবে।
নিয়মিত এই এক্সারসাইজ হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে, ফলে অস্টিওপোরোসিস-এর ঝুঁকি কমায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.