Home / জীবনশৈলী / খোঁপার শোভা জার্বেরা
zarbera+mbd-2

খোঁপার শোভা জার্বেরা

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ০৫ জানুয়ারি ২০১৯ । ২২ পৌষ ১৪২৫

জার্বেরা উজ্জ্বল সূর্যের আলোয় স্নান করতে খুব পছন্দ করে। বাংলাদেশে শীতকালে ও শীতের শেষের দিকে এ ফুল বেশি ফুটতে দেখা যায়। যে কোনও উৎসবে নারীর খোঁপায় জার্বেরা গুঁজে দিয়ে সাজ ও সৌন্দর্য বাড়িয়ে তোলা যায়। জার্বেরার ৪০টির বেশি প্রজাতি রয়েছে।

জার্বেরা হচ্ছে এস্টারেসি অর্থাৎ ডেইজি পরিবারের একটি ফুল। জার্মান পরিবেশবিদ ট্রাগোট জরবার প্রথম এই ফুলের গণটির অস্তিত্ব আবিষ্কার করেন বলে তার নামেই ফুলটির এরকম নামকরণ।

zarbera+mbd-5

বর্তমান সময়ে সারাবিশ্বের ফুলের বাজারে চাহিদার তুঙ্গে যে ফুলগুলো রয়েছে তারমধ্যে জার্বেরা অন্যতম। এজন্য দিন দিন বাংলাদেশসহ সারা বিশ্বেই জার্বেরার চাষ বৃদ্ধি পাচ্ছে।

জার্বেরা ফুল লাল, হলুদ, সাদা, কমলা ও গোলাপি রঙের হয়ে থাকে। সাধারণত সারা বছরই অল্প পরিমাণ ফুল ফুটলেও এপ্রিল-মে মাসে বেশি ফোটে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 547

হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু, এখনো হাসপাতালে ৫০১৬ জন

দেশে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের …

Leave a Reply

Your email address will not be published.