
মাস্টারি বিডি । বাঁধন খান
জাতীয় । ০৪ জানুয়ারি ২০১৯ । ২১ পৌষ ১৪২৫
জয়পুরহাটে সরিষার জমির পাশে মৌবক্স স্থাপনের মাধ্যমে মধু সংগ্রহ শুরু করেছেন মৌচাষীরা। জেলায় স্থাপনকৃত ৭৫০টি মৌবক্স থেকে ৬০ মণ মধু সংগ্রহের আশা করছেন কৃষি বিভাগ। সংবাদ বাসস-এর।

মধু সেবন মানব দেহের জন্য বেশ উপকারী ও ওষুধী গুনাগুণ সমৃদ্ধ হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা থাকে। তার মধ্যে নির্ভেজাল মধু প্রেমীর সংখ্যা আরো বেশি। এ ছাড়াও সরিষার পরাগায়নের জন্য মৌমাছি বড় ধরনের নিয়ামক হিসেবে কাজ করে। মৌমাছির মধু সংগ্রহের মাধ্যমে শতকরা ২০-৩০ ভাগ পর্যন্ত পরাগায়ন বৃদ্ধি পায় এবং সরিষার ফলনও ভাল হয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম