Home / জাতীয় / খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
pm+azmir+mbd

খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাস্টারি বিডি ডটকম
ভারত । ০৯ এপ্রিল ২০১৭ । ২৬ চৈত্র ১৪২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে আজমীর শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন।

ভারতে চারদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী সকালে নয়াদিল্লী থেকে খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর দরগায় পৌঁছেন।

প্রধানমন্ত্রী দেশের অব্যাহত শান্তি , অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন।
রাজস্থান শহরে অবস্থিত এই দরগা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সকল ধর্মের মানুষের একটি তীর্থস্থান। প্রতি বছর লাখ লাখ মানুষ এই দরগায় জিয়ারত করতে আসেন। সুফী সাধক খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.) ১১৯২ সালে পারস্য থেকে আজমীর শরীফ আসেন।
শেখ হাসিনা বিকেলে রাজধানী নয়াদিল্লী ফিরে আসেন।

সর্বভারতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আজ দিনের শেষে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

সন্ধ্যায় শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
পরে তিনি রাষ্ট্রপতি ভবনের অশোকা হলে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন এবং তাঁর সম্মানে আয়োজিত রাষ্ট্রপতির ভোজসভায় যোগ দেবেন।

শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে শুক্রবার নয়াদিল্লী পৌঁছেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.