Home / আরও / মুস্তাফিজ হায়দরাবাদের হয়ে খেলতে যাচ্ছেন
Mustafiz+mbd-f-f

মুস্তাফিজ হায়দরাবাদের হয়ে খেলতে যাচ্ছেন

মাস্টারি বিডি ডটকম
স্পোর্টস ডেস্ক । শান্তা ইসলাম । ০৯ এপ্রিল ২০১৭ । ২৬ চৈত্র ১৪২৩

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। মজার কথা হচ্ছে, এ ব্যাপারে আজ দুপুর পর্যন্তও নিশ্চিত ছিল না কেউ।

আজ শনিবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে মুস্তাফিজকে। বাকি কিছু প্রক্রিয়া শেষ হলেই ভারতে যাবেন তিনি।’

Mustafiz+mbd

এদিকে, আইপিএল-এ খেলে আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান শ্রীলঙ্কা থেকেই শুক্রবার যোগ দিয়েছেন তার দল কলকাতা নাইট রাইডার্সে।

আইপিএল-এ বাংলাদেশের প্রতিনিধি সাকিব আল হাসান ছাড়পত্র পেয়েছেন আগেই।

দুজনের কেউই অবশ্য খুব বেশি দিন থাকতে পারবেন না ভারতে। চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডে দিন দশেকের ক্যাম্প করবে বাংলাদেশ। ২৬ এপ্রিলই ঢাকা ছাড়ার কথা দলের।-সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.