মাস্টারি বিডি ডটকম
রাঙ্গামাটি । ০৯ এপ্রিল ২০১৭ । ২৬ চৈত্র ১৪২৩
রাঙ্গামাটি জেলায় বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপনে বৃহত্তর বনরূপা বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৭ এপ্রিল বৃহত্তর বনরূপা বাংলা নববর্ষ উদযাপন পরিষদের পক্ষ হতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, বিশেষ অতিথি থাকবেন বৃষ কেতু চাকমা ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। সংবাদ বাসস-এর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বৃহত্তর বনরূপা বাংলা নববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী ও অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন সদস্য-সচিব ফারুক আহম্মেদ সাব্বির।
অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ৯ টায়। এর মধ্যে থাকবে বর্ণাঢ্য র্যালি ও যেমন খুশী তেমন সাজো। রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত গিয়ে র্যালিটি শেষ হবে। এ ছাড়াও সকাল সাড়ে ৯ টায় আলোচনা সভা, সকাল সাড়ে ১০ টায় বর্ণ লিখন ও চিত্রাংকন প্রতিযোগিতা, এগারটায় থাকবে বাউল সংগীত পরিবেশন ও নৃত্যানুষ্ঠান।
দুপুর সাড়ে ৩ টায় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন- সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও বিশেষ অতিথি থাকবেন বাঙালী ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শাহ আলম, বৃহত্তর বনরূপা বাংলা নববর্ষ উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা সোলায়মান চৌধুরী, রাঙ্গামাটি পৌরসভার প্যানেলমেয়র জামাল উদ্দিন।
বিকেল ৪ টায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, সাড়ে চারটায় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ও অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ৫ টায় পাহাড়ের ঐতিহ্যবাহী নৃত্য, সন্ধ্যা ৭ টায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান (ব্যান্ড শো)। পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড সংগীত লালন ব্যান্ড। আরো থাকছে হৃদয় খান, প্রেম সুন্দর, আসিফ, রূম্পা খান।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম