
মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ০৬ নভেম্বর ২০১৮ । ২২ কার্তিক ১৪২৫
বলিউডের সময়ের আলোচিত নায়িকা কৃতি শ্যানন। ক্যারিয়ারের শুরু ২০১৪ সালে, তেলেগু সিনেমার মাধ্যমে।

প্রতিবছরই অন্তত দুটি করে সিনেমা মুক্তি পেলেও চলতি বছর তার একটি সিনেমাও মুক্তি পায়নি। তাই ক্যারিয়ারের সময়টা যে খুব একটা ভালো যাচ্ছে না, তা বোঝাই যাচ্ছে।

তবে ধারণা করা হচ্ছে, ২০১৯ সালে পুরো বছরজুড়েই হয়তো আলোচিত থাকবেন এই বলিউড সুন্দরী।
তার মুক্তি প্রতীক্ষিত সিনেমার সংখ্যা ৩টি। ছবিগুলো ‘অর্জুন পাতিওয়ালা’, ‘লুকাচুপি’ ও ‘হাউজফুল ৪’।

এছাড়াও ‘কলঙ্ক’ নামের একটি সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে। সবমিলিয়ে বেশ চ্যালেঞ্জিং একটা সময় যাবে তার আগামী বছরটা।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম