Home / ফটো গ্যালারি / কাস্টিং কাউচ নিয়ে রাভিনা কি অক্ষয়ের কথা বললেন!
ravina+tandon+mbd-2

কাস্টিং কাউচ নিয়ে রাভিনা কি অক্ষয়ের কথা বললেন!

ravina+tandon+mbd-13

…তনুশ্রী অভিযোগ করেছেন মৌলবাদী কয়েকটি সংগঠন তাকে হত্যার হুমকি দিয়েছে। আর এদিকে নতুন করে বোমা ফাটাতে চাইছেন রাভিনা ট্যান্ডন। ইশারাতে অভিযোগের কথা বললেও মিডিয়ার অনেকেই বুঝে গেছেন যে, রাভিনা মূলত কার উদ্দেশ্যে কথাগুলো বলছেন।…

ravina+tandon+mbd-8

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ১০ অক্টোবর ২০১৮ । ২৫ আশ্বিন ১৪২৫

বলিউডে কাস্টিং কাউচ বিষয়টি এখন সবার মুখে মুখে। তনুশ্রী দত্ত নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর ৪ অক্টোবর নানা পাটেকর আইনি নোটিশ পাঠিয়েছেন তনুশ্রীকে।

ravina+tandon+mbd-6

এদিকে, তনুশ্রী অভিযোগ করেছেন মৌলবাদী কয়েকটি সংগঠন তাকে হত্যার হুমকি দিয়েছে। আর এদিকে নতুন করে বোমা ফাটাতে চাইছেন রাভিনা ট্যান্ডন। ইশারাতে অভিযোগের কথা বললেও মিডিয়ার অনেকেই বুঝে গেছেন যে, রাভিনা মূলত কার উদ্দেশ্যে কথাগুলো বলছেন।

ravina+tandon+mbd-4

রাভিনা সম্প্রতি তনুশ্রী প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘এ রকম যৌন হয়রানির ঘটনা অনেক পুরনো। ইন্ডাস্ট্রিতে এমনও কেউ রয়েছে, যাদের স্বামী এসব অভিযোগে অভিযুক্ত। কিন্তু তা জেনেও চুপচাপ সংসার করছে। বই লিখছে, নিজের অভিনয় ক্যারিয়ার সেক্রিফাইস করেছে।’

ravina+tandon+mbd-12

এ কথা বলার পর থেকেই মূলত আলোচনার ঝড় ওঠে। কারণ রাভিনার বলা কথাগুলোর সাথে অনেকখানি মিলে যায় তার সাবেক প্রেমিক অক্ষয় কুমারের গল্প। আর এই ঘটনা কে না জানে যে, অক্ষয়ের সাথে গভীর প্রেম ছিল রাভিনা ট্যান্ডনের।

ravina+tandon+mbd-14
সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.