Home / অপরাধ / দাহ্য পদার্থ নিয়ে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
ফাইল ফটো
ফাইল ফটো

দাহ্য পদার্থ নিয়ে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ

মাস্টারি বিডি । শিমুল আহসান
জাতীয় । ০৫ এপ্রিল ২০১৯ । ২২ চৈত্র ১৪২৫

অগ্নিকাণ্ড প্রতিরোধে এবার সব ধরনের দাহ্য পদার্থ নিয়ে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ।
বন বিভাগ সব ধরনের দাহ্য পদার্থ নিয়ে সুন্দরবনে প্রবেশ এবং তা বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ।
অগ্নিকান্ডের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বন সন্নিহিত লোকালয়ে আজ শুক্রবার দিনভর মাইকিং ও মার নামাজের পর মুসুল্লিদের মাঝে প্রচারনা চালিয়েছে বন বিভাগ। লোকালয়ে টানিয়ে দেয়া হয়েছে এ সংক্রান্ত সতর্কীকরণ গণবিজ্ঞপ্তি।
‘ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট’ এ বনে জেলে, বাওয়ালী, মৌয়ালসহ ইকোটুরিষ্টরা যাতে কোন ধরনের দাহ্য পদার্থ বহন করতে না পারে সেজন্য বনরক্ষীরা তল্লাশী শুরু করেছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নেয়া হয়েছে কঠোর নজরদারী। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
সুন্দরবনের কলমতেজী, গুলিশাখালী, নাংলী, কাটাখালী, বৈদ্যমারী, বরুইতলা, জিউধরা ও আমুরবুনিয়া খুবই স্পর্শকাতর এলাকা। শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বন সন্নিহিত এলাকায় লোকালয়ে শত-শত মানুষ বনজীবী।
‘অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে প্রবেশের সময় জেলে, বাওয়ালী, মৌয়াল ও ইকোটুরিষ্টরা যাতে বিড়ি-সিগারেট, ম্যাচ-লাইটার ও মশালসহ কোন ধরনের দাহ্য পদার্থ সাথে নিতে না পারেন, সেজন্য বনরক্ষীরা তল্লাশী শুরু করেছে। পাশাপাশি, সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারিও করা হচ্ছে।’ বাসস।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.