Home / জাতীয় / ওইআর সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
nurul+islam+nahid+minister+summit+mbd-3

ওইআর সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৯ সেপ্টেম্বর ২০১৭ । ০৪ আশ্বিন ১৪২৪

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্লোভেনিয়ার ‌‘দ্বিতীয় ওয়ার্ল্ড কংগ্রেস অন ওপেন এডুকেশনাল রিসোর্সেস (ওইআর)’ সম্মেলনে অংশ নিয়েছেন।

রাজধানী লুবজানায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম দিনে তিনি ‘জাতীয় প্রেক্ষাপটে এসডিজি-৪ অর্জনে ওইআর-এর গুরুত্ব’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের প্যানেল আলোচনায় অংশগ্রহন করেন।

আলোচনায় মন্ত্রী মানসম্পন্ন শিক্ষা ও এসডিজি-৪ লক্ষ্য অর্জনে ওইআরের ব্যবহার বিষয়ে নিজ নিজ দেশের ভাল অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, নীতি-কৌশল এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

এসময় শিক্ষামন্ত্রী বাংলাদেশে উন্মুক্ত শিক্ষা সম্পদ ব্যবহারের বিভিন্ন দিক ও সীমাবদ্ধতা তুলে ধরেন।

১৮ থেকে ২০ সেপ্টেম্বর স্লোভেনিয়ার এ কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে- ‘ওইআর ফর ইনক্লুসিভ এন্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন’। ওপেন এডুকেশনাল রিসোর্সেস কংগ্রেসে ’লুবজানা ওইআর একশন প্লান-২০১৭’ গ্রহণ করা হবে। সংবাদ বাসস-এর।

স্লোভেনিয়া, কোস্টারিকা, মরিশাস, দক্ষিণ আফ্রিকা, মাল্টা, মেসিডোনিয়া, হাওয়াই ও বুলগেরিয়ার শিক্ষামন্ত্রীরা এ আলোচনায় অংশ নেন।

ইউনেস্কো’র নলেজ সোসাইটিজ ডিভিশনের পরিচালক ইন্দ্রজিত ব্যানার্জি প্যানেল আলোচনা পরিচালনা করেন।

নাহিদ আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.