Home / বিনোদন / নাটক / ঈদ আনন্দে জাহিদ হাসান ও শখের ‘মিস আমলাপাড়া ২০১৮’
miss+amlapara+2018+mbd-2

ঈদ আনন্দে জাহিদ হাসান ও শখের ‘মিস আমলাপাড়া ২০১৮’

miss+amlapara+2018+mbd-5

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ০৮ জুন ২০১৮ । ২৫ জ্যৈষ্ঠ ১৪২৪

ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে ৭ পর্বের ধারাবাহিক ‘মিস আমলাপাড়া ২০১৮’। ঈদের বিনোদনকে বাড়িয়ে তুলতে এ ধারাবাহিকে থাকছে হাস্য কৌতুকে ভরা কাহিনী।

গল্পটি এরকম, মফস্বল শহর আমলাপাড়া। মহল্লার কয়েকজন যুবক মিলে প্রেমিকাদের কাছে পাওয়ার উদ্দেশ্যে এক বিকল্প অভিনব বুদ্ধি বের করে। তারা একটি সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে, মিস আমলাপাড়া ২০১৮। এলাকায় পোস্টারিং, মাইকিংয়ে মানুষের কান ঝালাপালা হয়ে যায়, অনেকে বিরক্ত হয়ে এই আয়োজন বন্ধে উঠে পড়ে লাগে, বাধাও দেয় কিন্তু সব বিপত্তি পেছনে ফেলে শুরু হয় সুন্দরী প্রতিযোগিতা। ঢাকা থেকে আনা হয় ট্রেনার।

miss+amlapara+2018+mbd-3

শুধুমাত্র অবিবাহিতদের প্রতিযোগিতা হলেও প্রতিযোগীর সংখ্যা বাড়াতে এলাকার অনেক প্রভাবশালী বিবাহিত নারীদেরকেও রেজিস্ট্রেশন করানো হয়, যুবকরা নিজ নিজ প্রেমিকাদের বিজয়ী করতে বিবাহিত নারীদের বাদ দিতে নানা ছলচাতুরীর আশ্রয় নেয়, বিষয়টি ধরা পড়লে নারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে- শুরু হয় থানা পুলিশের ঝক্কি ঝামেলা।

miss+amlapara+2018+mbd-4

জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও মিলন ভট্টাচার্যের পরিচালনায় নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। এছাড়া আছেন শখ, কচি খন্দকার, মিলন ভট্টাচার্য, জামিলসহ আরো অনেকে।

নাটকটি প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন রাত ১১ টা ১০ মিনিটে শুধুমাত্র বৈশাখী টেলিভিশনে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.